হোম > সারা দেশ > রংপুর

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে পলাশবাড়ী জামায়াতের শোকরানা নামাজ ও মিষ্টি বিতরণ

উপজেলা প্রতিনিধি, পলাশবাড়ী (গাইবান্ধা)

মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী পলাশবাড়ী শাখা শোকরানা নামাজ আদায়, মিষ্টি বিতরণ ও আনান্দ মিছিল করেছে।

সোমবার রায় ঘোষণার পরে সন্ধ্যায় পলাশবাড়ী পৌর শহরের চৌমাথা মোড়ে দুই রাকাত শোকরানা নামাজ আদায় করেন জামায়াতের নেতাকর্মীরা।

নামাজে ইমামতি করেন পলাশবাড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. খায়রুল ইসলাম চান। নামাজ শেষে নেতাকর্মীরা পরস্পরকে মিষ্টিমুখ করান এবং সাধারণ মানুষের মুখেও মিষ্টি তুলে দেন।

রায়ের প্রতিক্রিয়ায় জামায়াত নেতা-কর্মীরা বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে সারাদেশে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তার সর্বোচ্চ সাজার রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’ এসময় দ্রুত এই রায় কার্যকর করতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনারও দাবি জানান তারা।

পলাশবাড়ী পৌরসভা জামায়াতের সহকারী সেক্রেটারি তাজুল ইসলাম মিলন বলেন, ’গণহত্যাকারী হাসিনা ভারতে পালিয়ে থেকে দেশ নিয়ে যড়ষন্ত্র করছেন। তিনি বিদেশে থেকে পলাতক নেতা-কর্মীদের দেশে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার নির্দেশ দিচ্ছেন। দ্রুততম সময়ের মধ্যে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি জানাই।’

হাতুড়ি দিয়ে পিটিয়ে দোকান কর্মচারীকে হত্যা

কারমাইকেল কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

চার্টার্ড সেক্রেটারী দিবসে আইসিএসবির দিনব্যাপী কর্মসূচি

সৈয়দপুর সরকারি কলেজ মাঠে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

দিনাজপুর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস আহমেদ

শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন, ওসি প্রত্যাহার

লালমনিরহাটে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

গোবিন্দগঞ্জে আখের ব্যাপক উৎপাদন

আমার দেশ-এর প্রতিবেদন প্রকাশের পর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কমিটি

রৌমারী সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ৪০ ঘণ্টা ধরে ৯ বাংলাদেশি আটকা