হোম > সারা দেশ > রংপুর

ধরলা নদীর ভাঙন এলাকা পরিদর্শনে ত্রাণমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে ধরলা নদীর আকস্মিক ভাঙন এলাকা পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নে ধরলা নদীর ভাঙ্গন কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

এ সময় লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার রায় ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে লালমনিরহাটে পানি কমার সঙ্গে সঙ্গে ধরলা নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে বিলীন হচ্ছে একের পর এক বসতি। ভাঙন প্রতিরোধে নদী তীরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ফেলা জিও ব্যাগও নদী গর্ভে চলে যাচ্ছে।

এতে বিফলে যাচ্ছে প্রতিরক্ষা কর্মসূচি। ভাঙন হুমকিতে থাকা তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পাউবো। বিশেষ করে ভাঙন চলমান থাকলে রাত্রিকালীন সময় নদী তীরবর্তী স্থানে অবস্থান না করে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে প্রতিষ্ঠানটি।

ক্ষতিগ্রস্ত মানুষেরা জানান, গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি ও উজানের ঢলের কারণে নদীর পানি বৃদ্ধি পায় । তবে পানি কমার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে ভাঙ্গন। লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট বুমকা এলাকার কৃষক তাজুল ইসলাম (৬৫) বলেন, আমরা ভাঙ্গন রোধে কার্যকরী ব্যবস্থা চাই।

একই গ্রামের দবিয়ার রহমান বলেন, পরিশ্রম করে আয় করা অর্থে সারা বছর যা সঞ্চয় করি। তা প্রতিবছর বন্যা আর ভাঙনে নষ্ট হচ্ছে। প্রতি বছর বন্যা এবং ধরলার ভাঙ্গনে ঘরবাড়ি, ফসলি জমি পানিতে ডুবে নষ্ট হচ্ছে। আমরা চাই স্থায়ীভাবে বসতি গড়তে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার রায় বলেন, জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কিছু কিছু স্থানে নদী ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় আপাতত জিও-ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চালানো হচ্ছে।

শিশু সানজিদার পরিবারকে বিএনপির আর্থিক অনুদান

সাঘাটায় শিবির নেতা সাইফুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ভারতের ট্যুরিস্ট ভিসা শুরু, বুড়িমারী স্থলবন্দরে স্বস্তি

উজাড় হয়ে যাচ্ছে রংপুরের বদরগঞ্জের লোহানীপাড়া বন

দিনাজপুরে প্রাইভেটকারসহ ডাকাতির সরঞ্জামাদি জব্দ, ৪ ডাকাত গ্রেপ্তার

ঠাকুরগাঁও থেকে নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেটে উদ্ধার

মাদকাসক্ত নাতির ছুরিকাঘাতে দাদি নিহত, আহত দাদা

বালিয়াডাঙ্গীতে এক বিদ্যালয়ের ৪ ছাত্রী নিখোঁজ

পার্বতীপুরে বসতবাড়ি দখল ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

দেবীগঞ্জে পরীক্ষার আগেই শিক্ষার্থীকে প্রশ্ন পাঠানোর অভিযোগ