হোম > সারা দেশ > রংপুর

অবৈধভাবে বালু উত্তোলন, বিএনপি নেতাসহ আটক ২

আমার দেশ -এ সংবাদ প্রকাশ

উপজেলা প্রতিনিধি, সাঘাটা (গাইবান্ধা)

গাইবান্ধার সাঘাটায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় জাতীয় দৈনিক আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর প্রশাসন তৎপর হয়ে উঠেছে। অভিযানে বিএনপি নেতা সহ দুই বালু ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার অভিযান চালিয়ে যমুনা নদী এলাকা থেকে জুয়েল আমিন ও সবুজ মিয়াকে আটক করে সাঘাটা থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন সাঘাটা উপজেলার সাথালিয়া গ্রামের জহরলালের ছেলে জুয়েল আমিন এবং কচুয়া হাট গ্রামের মৃত কদ্দুসের ছেলে সবুজ মিয়া। উত্তোলিত বালু ট্রাক্টরে করে বাঁধের উপর দিয়ে পরিবহন করায় প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি হুমকির মুখে পড়ে।

আটককৃত জুয়েল আমিন সাঘাটা ইউনিয়নের ৩ নম্বর সাতালিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এ অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

এ বিষয়ে সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ জানান, জুয়েল আমিনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কারের প্রক্রিয়া চলমান রয়েছে।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল জাতীয় দৈনিক আমার দেশ-এ প্রকাশিত এক প্রতিবেদনে সাঘাটার মুন্সিরহাট এলাকায় দীর্ঘদিন ধরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি তুলে ধরা হয়। এতে স্থানীয়রা প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মারাত্মক ঝুঁকিতে রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেন।

বোচাগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১০

কৃষকদের প্রতি আন্তরিক হওয়ার আহ্বান জানালেন এ টি এম আজহার

লালমনিরহাটে আসার পথে অসুস্থ ত্রাণমন্ত্রী

তিস্তার বালুচরে এখন সবুজের সমারোহ

রংপুরে বেড়েছে জ্বালানি সংকট, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা

অযত্নে ধ্বংসের মুখে রংপুর চিনিকল

নীলফামারীর বেশিরভাগ নদী মৃতপ্রায়, বিরূপ প্রভাব

রংপুরে বেড়েছে জ্বালানির সংকট, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা

অদৃশ্য চাপে গরুর গোশত বিক্রি নিষিদ্ধ, আ.লীগের সময় থেকে চলছে এ রীতি