হোম > সারা দেশ > রংপুর

অ্যান্টিভেনম দিয়েও বাঁচানো যায়নি আকালুকে

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

ছবি সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জে সাপের কামড়ে হোসেন আলী ওরফে আকালু (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার উপজেলার কুশদহ ইউনিয়নের জাইগীরপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, হোসেন আলীকে শনিবার সকালে বাড়ির আগাছা পরিষ্কার করার সময় সাপে কামড় দেয়। সাথে সাথে তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন দিনাজপুরে নেয়ার পরামর্শ দেয়া হয়। দিনাজপুরে নেয়ার পথে তিনি মারা যান।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম দিলেও রোগীর অবস্থা খারাপ হওয়ায় দিনাজপুর রেফার করা হয়েছিল।

শৃঙ্খলা, সততা ও ধৈর্য নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাওলানা আব্দুল হালিম

অতিদ্রুত তিস্তা মহাপরিকল্পনা অনুমোদনে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

বিএনপি কথা দিয়ে কথা রাখে, তিস্তা প্রকল্প বাস্তবায়ন হবেই: দুলু

তিস্তা মহাপরিকল্পনা একনেকে যাচ্ছে শিগগিরই: প্রতিমন্ত্রী আজাদ

রংপুরে চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

তিস্তা ব্যারেজ পরিদর্শনে তিন মন্ত্রী, মহাপরিকল্পনা বাস্তবায়নে জোর

পরিকল্পিত বাঁধ ও ড্রেজিং করলে তিস্তাপাড়ের মানুষকে রক্ষা করা সম্ভব

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

সাঘাটায় যমুনা নদীর তীররক্ষা বাঁধে ধস, ২৫০ পরিবারে ভাঙন আতঙ্ক

যমুনার ভাঙনে আতঙ্কে নদীপাড়ের মানুষ