হোম > সারা দেশ > রংপুর

বাংলাদেশি ভেবে এক ভারতীয়কে গুলি করে মারলো বিএসএফ

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়ক মন্ডপ নামাটারী সীমান্তে বাংলাদেশি ভেবে এক ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করেছে বিএসএফ। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত জাহানুর ইসলাম (২০), তিনি ভারতীয় নাগরিক।

জানা গেছে, বৃহস্পতিবার ভোরে নামাটারী সীমান্তের আর্ন্তজাতিক সীমানা পিলার ৯২৯ এর কাছ দিয়ে ভারতীয় চোরাকারবারীরা বাংলাদেশে মাদকসহ মালামাল পাচারের চেষ্টা চালায়। তাদেরকে বাংলাদেশি ভেবে গিদালদাহ মরাকুটি ক্যাম্পে ও হরদিাস খামারের ধনিটারী বিএসএফ ক্যাম্পের বিএসএফের সদস্যরা রাবার বুলেট ছোড়ে। এতে চোরাকারবারীরা ছত্রভঙ্গ হয়। এ সময় জাহানুর ইসলাম ঘটনাস্থলে মারা যায়। তার লাশ বিএসএফ নিয়ে গেছে।

এ সময় আহত দুই ভারতীয় নাগরিক হারুন ও হাসান দৌড়ে বাংলাদেশ অভ্যন্তরে ঢুকে পড়ে। তারা এখন গোড়কমন্ডপ সীমান্ত এলাকায় আত্মগোপনে আছে।

এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ গোড়ক মন্ডপ ক্যাম্পের বিজিবি কমান্ডারের কাছে জানতে চাইলে তিনি সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে ব্যস্ত আছেন বলে জানান। এ বিষয়ে তিনি পরে কথা বলবেন বলেও জানান।

কারমাইকেল কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

চার্টার্ড সেক্রেটারী দিবসে আইসিএসবির দিনব্যাপী কর্মসূচি

সৈয়দপুর সরকারি কলেজ মাঠে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

দিনাজপুর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস আহমেদ

শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন, ওসি প্রত্যাহার

লালমনিরহাটে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

গোবিন্দগঞ্জে আখের ব্যাপক উৎপাদন

আমার দেশ-এর প্রতিবেদন প্রকাশের পর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কমিটি

রৌমারী সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ৪০ ঘণ্টা ধরে ৯ বাংলাদেশি আটকা

রাজিবপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু