হোম > সারা দেশ > রংপুর

রাণীশংকৈলে কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উদযাপিত

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাম্যের ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী পালন করা হয়।

রোববার রাতে ষড়জ শিল্পীগোষ্ঠীর আয়োজনে রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে কাজী নজরুলের উপর আলোচনা, কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ষড়জ শিল্পীগোষ্ঠীর সভাপতি রেজাউল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্ম বিষয়ক প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ নজরুল বিশ্লেষক ড. মাসুদুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারেক রেজা, লোকসংগীত বিষয়ক গবেষক সৈয়দ জাহিদ হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী প্রমুখ।

আলোচনা শেষে স্থানীয় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় নজরুল সংগীত ও কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। অনুষ্ঠানে ষড়জ শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে অতিথিদেরকে উত্তরীয় পরিয়ে বরণ এবং শিল্পী ও অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এমএস

ইউনিয়ন পরিষদ ভবনের ছাদে বিএনপি নেতার ইয়াবা সেবনের আসর

অবৈধ জাল তৈরির কারখানা থেকে ৪৪ লাখ টাকার চায়না দুয়ারী উদ্ধার

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে আগুন, অভিযুক্ত আটক

এক মাস পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট

তিস্তাপারের মানুষের আহাজারি—কাম দেন বাহে রিলিফ চাই না

রংপুরে মেডিকেল শিক্ষার্থীর মুক্তির দাবিতে সড়ক অবরোধ

রংপুর জেলা জাতীয় যুবশক্তির নতুন আহ্বায়ক কমিটি

শহীদ সাইফুল্লাহ বারীর কবর জিয়ারত করলেন জামায়াত নেতারা

কুড়িগ্রামে আ.লীগের বিচারের দাবিতে এনসিপির বিক্ষোভ

রাণীশংকৈলে আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি ও ব্যুরো চিফকে সংবর্ধনা