হোম > সারা দেশ > রংপুর

রংপুরে অটিস্টিক শিশুদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত

রংপুর অফিস

রংপুরে অটিস্টিক শিশুদের অংশগ্রহণে ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে এ উৎসবের আয়োজন করা হয়।

উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম। বেলুন উড়িয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এ ক্রীড়া অনুষ্ঠানের সূচনা করেন। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা ক্রীড়া অফিস এ আয়োজন করে।

উদ্বোধনী বক্তব্যে রমিজ আলম বলেন, খেলাধুলা শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং সুস্থ জীবন গঠনে এর ভূমিকা অপরিসীম। নিয়মিত খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি কর্মক্ষমতা বাড়ায়।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, খেলাধুলা মানুষের মধ্যে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ তৈরি করে। এর মাধ্যমে দেশপ্রেম, সাহসিকতা ও ভ্রাতৃত্ববোধের মতো মানবিক গুণাবলি বিকশিত হয়। তাই পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

রংপুর জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ।

উৎসবে অংশ নেওয়া শিশুদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।

‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই: এটিএম আজহার

প্রত্যেক বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড যাবে, উপকারভোগী নির্বাচন হবে কম্পিউটারে

ইসলামী শ্রমনীতি শ্রমিকের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করে: অ্যাডভোকেট আতিকুর রহমান

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা

নীলফামারীতে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত, চালক হাসপাতালে

বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে: রংপুরে এ টি এম আজহার

তারাগঞ্জে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

তারাগঞ্জে উদ্ধার করা কঙ্কাল শহির উদ্দিনের, দাবি পরিবারের