হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী এক ডজন

জেলা প্রতিনিধি, দিনাজপুর

ছবি: আমার দেশ

পৌরসভা নির্বাচনসহ স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। তবে চলতি বছরের অক্টোবর মাসে পৌরসভাসহ স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচন অনুষ্ঠানের সময় ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের জানিয়েছিলেন, চলতি বছরের বর্ষা মৌসুমের পর অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। এবং আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনে পাঁচ ধরনের নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে সরকারের।

পৌরসভার নির্বাচনের দিন-তারিখ ঘোষণা না করা হলেও এরই মধ্যে দিনাজপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীরা আগাম প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন। এরই মধ্যে প্রার্থীরা পোস্টার, ব্যানার, ফেস্টুন টানিয়ে ও সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাদের প্রার্থিতার খবর জানান দিয়েছেন। বিশেষ করে গত কুরবানির ঈদ উপলক্ষে সম্ভাব্য অনেক প্রার্থী ঈদ শুভেচ্ছা ও দোয়া কামনায় শহরের বিভিন্ন স্থানে পোস্টার, ব্যানার ও ফেস্টুন টানিয়েছেন। কেউ কেউ লিফলেট বিতরণ করেছেন ও সাধারণ ভোটারদের কাছে দোয়া কামনা করেছেন।

দিনাজপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে সম্ভাব্য প্রায় এক ডজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এর মধ্যে বিএনপির অন্তত ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন এমন তথ্য পাওয়া গেলেও জামায়াতে ইসলামী কাকে প্রার্থী দেবে তা এখনো সংগঠনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

মেয়র পদে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জেলা বিএনপির সহসভাপতি ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মুরাদ আহমেদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,

জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহিন খান, বিএনপিপন্থি প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যা ব) রংপুর বিভাগীয় কমিটির আহবায়ক, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রদলের সাবেক সভাপতি নূর ইসলাম তুষার,

দিনাজপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক দিনাজপুর চেম্বারের পরিচালক মোস্তফা কামাল মিলন, দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রদল নেতা মহিউদ্দিন মণ্ডল বকুল, জেলা যুবদলের আহবায়ক ও দিনাজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর একেএম মাসুদুল ইসলাম মাসুদ, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও দিনাজপুর চেম্বারের পরিচালক রুবেল ইসলাম।

তবে জামায়াতে ইসলামীর প্রার্থী কে হবেন, তা সংগঠনের পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি- এমনটিই জানিয়েছেন দিনাজপুর শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন দিনাজপুর পৌরসভার চারবারের নির্বাচিত সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল, দিনাজপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তিনবারের সাবেক কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা।

এমএইচ

দক্ষ জনশক্তি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: মির্জা ফখরুল

চিরিরবন্দরে ব্যক্তিগত উদ্যোগে রাস্তা নির্মাণ

পাটগ্রামের চার যুবককে রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ

ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে মাদরাসা শিক্ষার্থী নিহত

চাঁদাবাজির প্রতিবাদে ট্রাকচালকদের মহাসড়ক অবরোধ

আ.লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসির অপাসরণ চাইল বিএনপি

আইভরি কোস্টে মানবপাচারের ফাঁদ, প্রাণ গেল সানোয়ারের

শেরপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

চার যুবককে রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ

জলঢাকায় নদীতে অসাধু জেলেদের ‘আইপিএস’, বিলুপ্তির পথে দেশি মাছ