হোম > সারা দেশ > রংপুর

লাশ মর্গে আটকে রাখার অভিযোগ, মহাসড়ক অবরোধ

রংপুর অফিস

রংপুরে এক রোগীর মৃত্যু ঘিরে স্বজন ও চিকিৎসকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। লাশ মর্গে আটকে রাখার অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে। লাশের দাবিতে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা।

এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে দুপুর ৩ টার দিকে লাশ হস্তান্তর হলে অবরোধ তুলে নেন তারা।

রোগীর স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায, শনিবার ভোরে নগরীর জুম্মাপাড়া এলাকার বাসিন্দা নুর নাহার বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকে অক্সিজেন দিতে অনুরোধ করা হয়। তবে চিকিৎসক আগে ভর্তি করার পরামর্শ দেন। এ সময় রোগীর অবস্থার অবনতি হলে তার মৃত্যু হয়। এরপর ক্ষিপ্ত হয়ে স্বজনরা চিকিৎসকের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে লাশ মর্গে রাখা হয় এবং জরুরি বিভাগের কার্যক্রমও ১০টা থেকে ১২টা দুই ঘন্টা বন্ধ রাখে।

তার বড় ছেলে নুরুজ্জামান রিন্টু বলেন, সরকারি মেডিকেলের চিকিৎসা নিতে এসে যদি এই হাল হয়, তাহলে মানুষ কিভাবে আসবে। আমি আমার মায়ের লাশ চাই।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার আশিকুর রহমান বলেন, হাসপাতালে যে ঘটনাটি ঘটেছে সেটা অত্যান্ত দুঃখজনক ঘটনা। রোগী শেষ সময় নিয়ে আসার পর মারা যায়। এ ঘটনায় আমরা এজাহার দাখিল করব। আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এমই

ভূরুঙ্গামারী-ঢাকা বাস সার্ভিস চালুর দাবিতে বিএনপির মানববন্ধন

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়ন নিয়ে শঙ্কা আছে: এ টি এম আজহার

কুড়িগ্রামের তিন বিদ্যালয় চলছে একজন করে শিক্ষক দিয়ে

সাদুল্যাপুরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা, ছয়জন আটক

রংপুরে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান এটিএম আজহারের

কাউনিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

বোচাগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য বাইক শোডাউন

শিবির নেতা জিসান নিখোঁজের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল