হোম > সারা দেশ > রংপুর

বহিষ্কৃত সাবেক শিবিরের উপজেলা সভাপতি দেশীয় অস্ত্রসহ আটক

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে ভারত সীমান্তে চোরাচালান করতে গিয়ে শিবিরের সাবেক উপজেলা সভাপতি মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ আটক হয়েছে।

শনিবার উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তে আউলিয়ার হাট নামক স্থানে মো. আতিক হাসান (২৫)কে আটক করে বিজিবি।

আটককৃত আতিক হাসান ইউনিয়নের ৫ নং ওয়ার্ড চান্দের বাড়ি এলাকার বজলার রহমানের ছেলে। আতিক হাসান পাটগ্রাম থানার পশ্চিম শাখার শিবিরের সাবেক সভাপতি।

৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে বিজিবি’র বিভিন্ন চোরাচালান বিরোধী অভিযানে মোটরসাইকেল অস্ত্রসহ ১ জনকে আটক করে মালামাল পাটগ্রাম থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ ঘটনায় পাটগ্রাম থানার ওসি নাজমুল হক বলেন, বিজিবি দেশীয় অস্ত্র ও মোটরসাইকেলসহ একটি চোরাচালান এজহার লিখে ১ জনকে থানায় হস্তান্তর করেন।

পাটগ্রাম উপজেলা শাখা শিবিরের সভাপতি খোরশেদ আলম বলেন, ২০২২ সালে দলের প্রতি মনোযোগী না থাকায় তাকে বহিষ্কার করা হয়েছে।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ