হোম > সারা দেশ > রংপুর

ক্যাসিনো জুয়াচক্রের চার সদস্য গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

নীলফামারীর সৈয়দপুরে থাইল্যান্ডভিত্তিক অনলাইন ক্যাসিনো জুয়া চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব । রোববার রাতে উপজেলার খাতামধুপুরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদিসহ তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে তিনজন সহোদর রয়েছেন বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন ওই এলাকার আইজ উদ্দিন বিশ্বাসের তিন ছেলে সাইফুল ইসলাম, সোহেল রানা ও হাছিনুর রহমান এবং বাবুল চন্দ্র রায়ের ছেলে রিপন রায়। তাদের কাছ থেকে জুয়ার কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত ১০টি মোবাইল ফোন, একটি কম্পিউটার ও নগদ এক লাখ একচল্লিশ হাজার টাকা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব নীলফামারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবীর জানান, তারা অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিল। নগদ, বিকাশ ও উপায়সহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবা (এমএফএস) ব্যবহার করে গ্রাহকদের সঙ্গে লেনদেন করত।

তিনি আরও জানান, থাইল্যান্ডভিত্তিক অনলাইন ক্যাসিনো চক্রের সঙ্গে তাদের সম্পৃক্ততা ও লেনদেনের সত্যতা পাওয়া গেছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম জানান, গ্রেপ্তারকৃত চার জুয়াড়িকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এমই

দেবীগঞ্জে সড়ক নির্মাণে পিকেটের বদলে ২ নম্বর ইট ব্যবহারের অভিযোগ

ভারতের উজান থেকে প্রবল গতিতে ধেয়ে আসছে পানি

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

পার্বতীপুরে তিন হোটেল ও এক বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

সেতুর সংযোগ সড়কে ধস, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ

মন্দিরের বারান্দায় চলছে শিক্ষার্থীদের পাঠদান

পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগ

পঞ্চগড়ে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেরাই মন্দির ও মূর্তি ভেঙে ফেলার অভিযোগ

শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়ে অবসরে প্রধান শিক্ষক আজহার

রংপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করতে সৈয়দপুরে ১১ দলের স্বাগত মিছিল