হোম > সারা দেশ > রংপুর

বগুড়ায় রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় চাঞ্চল্যকর শিশু রিফাত (৮) হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। স্বাধীনতা যুদ্ধের পর বগুড়ার আদালতে এই প্রথম ৫ জনের ফাঁসির রায় ঘোষণা করেছেন বিচারক। এমন চাঞ্চল্যকর রায়ে বগুড়াবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

রোববার দুপুরে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. আনোয়ারুল হক এই রায় দেন। মামলার অন্য ৫ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। রায়ে নিহত শিশুর পরিবার সন্তোষ প্রকাশ করেন।

জানা যায়, ১৫ জুলাই বিশ্বকাপ ফাইনাল খেলা চলাকালীন সময় শিশু রিফাতকে অপহরণ করা হয়। পরিবারের সদস্য এবং গ্রামবাসী রাতভর খুঁজে না পেয়ে পরদিন থানায় সাধারণ ডায়েরি করা হয়।

ঘটনার পর শাজাহানপুর থানার পুলিশ তৎপর হয়ে ওঠে এবং তদন্ত শুরু করে। এরপর ১৬ জুলাই সকাল নয়টার দিকে রিফাতের বাবা এনামুলের মোবাইল নম্বরে ফোন করে পাঁচ লাখ টাকা দাবি করেন। মোবাইল ফোনের সূত্র ধরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের পরিচয় নিশ্চিত হয় পুলিশ।

পরে অভিযান চালিয়ে একাধিক আসামিকে আটক করা হয়। কিন্তু রিফাত হত্যার বিষয়ে শিকারোক্তি পাওয়া যায়নি।

পরে ১৮ জুলাই সকালে উপজেলার পোয়ালগাছা ভদ্রাবতী স্রাবতী নদীর ব্রিজের নিচ থেকে রিফাতের অর্ধগলিত লাশ উদ্ধার হয়। পরে রিফাতের বাবা এনামুল কয়েকজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।

এমই

সাঘাটায় যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির সভাপতি খুন

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

রংপুরে তিস্তা সেতুর বাঁধে ভাঙন

ভারতের ঢল অব্যাহত, উৎকণ্ঠায় তিস্তাপাড়ের মানুষ

গ্রাম আদালতের ওপর আস্থা বাড়ছে প্রান্তিক মানুষের

ঐতিহ্যের সাক্ষী কাকিনা জমিদার বাড়ি

গজলডোবা ব্যারাজ খুলে দিল ভারত, হু হু করে বাড়ছে তিস্তার পানি

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

১৪ লাখ টাকার বাঁশের পাইলিংও ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী