হোম > সারা দেশ > রংপুর

ভূরুঙ্গামারীতে সাত ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

উপজেলা প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভূরুঙ্গামারী উপজেলা শাখা।

দলীয় সূত্রে জানা যায়, একাধিক সাংগঠনিক বৈঠকের মাধ্যমে উপজেলার মোট ১০টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

ঘোষিত প্রার্থীরা হলেন— ১ নম্বর পাথরডুবি ইউনিয়নে থানাঘাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল বারেক বিএসসি, ২ নম্বর শিলখুড়ি ইউনিয়নে কচাকাটা ডিগ্রি কলেজের প্রভাষক গোলাম মুর্তজা, ৪ নম্বর পাইকেরছড়া ইউনিয়নে মাওলানা মুফতি আবুল কালাম আজাদ, ৫ নম্বর ভূরুঙ্গামারী সদর ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস হোসেন, ৭ নম্বর আন্ধারিঝাড় ইউনিয়নে বেলদহ দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা ইউসুফ আলী, ৮ নম্বর বলদিয়া ইউনিয়নে কাশিম বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আশরাফুল আলম বিএসসি এবং ১০ নম্বর সোনাহাট ইউনিয়নে স্থলবন্দরের আমদানি-রফতানিকারক ব্যবসায়ী আবু হেনা মাসুম।

উপজেলা জামায়াতের আমির আলহাজ আনোয়ার হোসেন বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়; বরং দীর্ঘদিনের সাংগঠনিক প্রক্রিয়ার ফল। কয়েক মাস আগে থেকেই প্রার্থী বাছাই কার্যক্রম শুরু হয়। সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রতিটি ইউনিয়নের রোকন (সদস্য) ও কর্মীদের গোপন ভোটের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হয়েছে।

তিনি আরও বলেন, এ প্রক্রিয়ার ফলে দলের অভ্যন্তরে বিভ্রান্তি বা বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই এবং দলীয় ঐক্য আরও সুদৃঢ় হয়েছে।

কালিহাতিতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনের দাফন সম্পন্ন

বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল উদ্ধার

রংপুরে ঐতিহাসিক ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস পালিত

জলঢাকায় ধানক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

পলাশবাড়ীতে নারীর লাশ উদ্ধার

ফুলছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি পালনে জনমনে প্রশ্ন

নীলফামারীতে মধ্যরাতে শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি

পাটগ্রামে কর্তৃপক্ষের উদাসীনতায় নষ্ট হচ্ছে লাখ টাকার গাছ

তারাগঞ্জে এমপি এটিএম আজহারুল ইসলামকে গণসংবর্ধনা

পদ্মায় বাসডুবিতে রানা প্লাজার সেই নাসিমার মৃত্যু