হোম > সারা দেশ > রংপুর

ঈদুল ফিতরে ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

ঈদুল ফিতরে ৮ দিন বন্ধ থাকবে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ও শুল্ক স্টেশন। এ ছুটি ঘোষণা করেছে বুড়িমারী স্থলবন্দরে (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশন। তবে বন্দর দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। স্থলবন্দরের (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ স্বাক্ষরিত এক চিঠিতে ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়।

ফলে আগামী ২৯ মার্চ শনিবার থেকে ৫ এপ্রিল পর্যন্ত বুড়িমারী স্থলবন্দর ও ভারতীয় চ্যাংরাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৬ এপ্রিল বন্দরের কার্যক্রম যথারীতি স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থলবন্দর পুলিশ অভিবাসন চৌকির (ইমিগ্রেশন) ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, বুড়িমারী স্থল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী চলাচল অব্যাহত থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি