হোম > সারা দেশ > রংপুর

সাঘাটায় যুবদল নেতার ছুরিকাঘাতে আহত শিবির নেতা সংকটাপন্ন

উপজেলা প্রতিনিধি, সাঘাটা (গাইবান্ধা)

গাইবান্ধার সাঘাটায় স্কুল পরিচালনা কমিটি গঠন নিয়ে বিবাদের জের ধরে বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীকে যুবদল নেতার ধারালো অস্ত্রের আঘাতে হত্যা ও শিবির কর্মী সালাউদ্দিনকে গুরুতর আহত করার ঘটনায় এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। প্রকাশ্যে হত্যার ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে এখন উত্তাল সাঘাটা।

রোববার সন্ধ্যার পর সাঘাটা উপজেলা ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে।

এদিকে গুরুতর আহত ছাত্র শিবির কর্মী সালাউদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৪ ব্যাগ রক্ত প্রদান করা হয়েছে তার শরীরে। আরো রক্তের প্রয়োজন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। এখন পর্যন্ত সংকট কাটেনি সালাউদ্দিনের। তার শরীরের পিছনে পিঠের ডান অংশে ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখমের কারণে পরিস্থিতি এখনো সংকটাপন্ন। পিঠে চোটের অংশ ফুসফুসে আঘাত প্রাপ্ত হয়েছে কিনা, তা নিবিড় ভাবে পর্যবেক্ষণে রয়েছে। দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন তার বাবা মাওলানা মোহাম্মদ দুদু মিয়া।

ফায়ার সার্ভিস স্টেশন পরিদর্শন করলেন এটিএম আজহার এমপি

সাঘাটায় যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির সভাপতি খুন

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

রংপুরে তিস্তা সেতুর বাঁধে ভাঙন

ভারতের ঢল অব্যাহত, উৎকণ্ঠায় তিস্তাপাড়ের মানুষ

গ্রাম আদালতের ওপর আস্থা বাড়ছে প্রান্তিক মানুষের

ঐতিহ্যের সাক্ষী কাকিনা জমিদার বাড়ি

গজলডোবা ব্যারাজ খুলে দিল ভারত, হু হু করে বাড়ছে তিস্তার পানি

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক