হোম > সারা দেশ > রংপুর

ফুলবাড়ীতে পত্রিকার হকাররা পেলেন ঈদ উপহার

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ী (দিনাজপুর)

ঈদ যায়, ঈদ আসে। কিন্তু বছরান্তে পাঠকের হাতে পত্রিকা পৌঁছানো হকারদের খবর তেমন কেউ রাখে না। এমন ভাবনা থেকে পত্রিকার হকারদের পাশে দাঁড়িয়েছে দৈনিক দেশ মা পরিবার।

শনিবার দুপুরে দিনাজপুরের ফুলবাড়ী পৌরশহরের কাটাবাড়িতে পত্রিকার কার্যালয়ে হকারদের ঈদ উপহার দিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা সম্পাদক আনন্দ কুমার গুপ্ত।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক দেশ মা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সহ-সম্পাদক মেহেদি হাসান উজ্জ্বল, অনলাইন ইনচার্জ ও দৈনিক আমার দেশ প্রতিনিধি মোকাররম হোসেন, এশিয়ান টিভির প্রতিনিধি কবির সরকার প্রমুখ।

পত্রিকা বিক্রেতা আব্দুল মোন্নাফ বলেন, পত্রিকার হকারদের কেউ খোঁজখবর রাখেন না। ঈদ উপহার দেওয়ায় আমরা খুশি। অন্তত কেউ আমাদের মনে রেখেছেন, এটা ভাবতে ভালো লাগছে।

আনন্দ কুমার গুপ্ত বলেন, প্রতিবছর সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে ঈদ উপহার দিয়ে থাকি। হকাররা এ সমাজেরই অংশ। বাস্তবতা হলো তারা অসহায়। এই দায়িত্ববোধ থেকেই তাদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ