হোম > সারা দেশ > রংপুর

খানসামায় ২৬ হাফেজকে পাগড়ি প্রদান

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি সেন্টারডাঙ্গা মহির উদ্দীন শাহ্ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ২৬ জন কোরআনের হাফেজ শিক্ষার্থীকে পাগড়ি প্রদান ও সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে অত্র প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদিন শাহ্ সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী আলোচক আবুল কালাম আজাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন গোয়ালডিহি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক শাহ্ মো. আফজাল হোসেন, গোয়ালডিহি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি সাজ্জাদ হোসেন সাজু, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে কোরআনে হিফজ সম্পন্নকারী ২৬ জন শিক্ষার্থীর মাথায় আনুষ্ঠানিকভাবে পাগড়ি পরিয়ে দেওয়া হয়। পরে তাদের অভিভাবকদের সম্মাননা স্বরূপ টুপি উপহার প্রদান করা হয়।

বক্তারা হাফেজ শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা ও নৈতিক আদর্শে গড়ে ওঠার আহ্বান জানান এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি