হোম > সারা দেশ > রংপুর

বিবাহোত্তর আনুষ্ঠানিকতার পূর্বেই পৃথিবী ছাড়লেন মুন্না

উপজেলা প্রতিনিধি, রাজারহাট (কুড়িগ্রাম)

রাজার হাট থানা

বিয়ের আনুষ্ঠানিকতার দু'দিন পূর্বেই পৃথিবী ছাড়তে হলো মুন্নাকে।

কুড়িগ্রাম রাজারহাট উপজেলার নাজিমখাঁন বাজারে মঙ্গলবার সকালে ট্রলির চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল-চালক বর মনিরুজ্জামান মুন্নার (৩৫) মৃত্যু হয়। মৃত যুবক মুন্না রংপুর জেলার হারাগাছ বাংলা বাজার ঠাকুরদান গ্রামের মাহফুজার রহমানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে নাজিমখানে ভাড়াবাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যান মুন্না। এসময় নাজিমখান বাজারের সাকিনা মজিদ মেমোরিয়াল হাসপাতালের সামনে একটি ট্রলি অন্য এক মোটরসাইকেল চালককে বাঁচাতে মনিরুজ্জামান মুন্নার মোটরসাইকেলকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।

মুন্নার নিকটাত্মীয়রা জানান, কিছুদিন পূর্বে উপজেলার চাকিরপশার ইউনিয়নের চৌমোহনী এলাকার মোকছেদ আলীর কন্যার সাথে মুন্নার বিয়ে হয়েছিল। শুক্রবার মুন্নার আনুষ্ঠানিক বিবাহোত্তর অনুষ্ঠান ও গায়ে হলুদের দিন নিধার্রিত ছিল।

রাজারহাট থানার সাব-ইন্সপেক্টর মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের অভিভাবক লিখিত আবেদন দিয়ে লাশ নিয়ে গেছেন।

এমএস

পাটগ্রামে মাদক ও ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান, আটক ২৬

তিস্তায় উজানের ঢলে বাড়ছে পানি, উদ্বিগ্ন মানুষ

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

৬ দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

ন্যায্য অধিকার নিশ্চিতে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মাও. আব্দুল হালিম

বদরগঞ্জে ‘আমার দেশ’ সম্পাদকের সুস্থতা কামনায় মসজিদে দোয়া মাহফিল

নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাই, দুই ছিনতাইকারী গ্রেপ্তার ও মালামাল উদ্ধার

দুর্নীতির অভিযোগের মধ্যে পীরগাছার ইউএনও দেবাশীষ বসাককে বদলি

দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে মে দিবসে র‌্যালি

তারাগঞ্জে ৪৪৬ লিটার পেট্রোল পাচারকালে যুবক আটক