হোম > সারা দেশ > রংপুর

গোবিন্দগঞ্জে বিএনপির অফিস ভাঙচুর মামলায় আ.লীগের ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপি অফিস ভাঙচুর ও মিছিলে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার রাতে উপজেলার ফাঁসিতলা বাজার থেকে আওয়ামী লীগ কর্মী গৌতম কুমারকে (৪৫) গ্রেপ্তার করা হয়। গৌতম উপজেলার কামারদহ ইউনিয়নের কামারদহ গ্রামের মৃত নিশি কান্তের ছেলে।

অপরদিকে, রোববার ভোরে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা সাজু প্রধানকে (৩৬) গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে থানায় তালুককানুপুর ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত সাজু উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামের আব্দুল মজিদ প্রধানের ছেলে এবং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি।

এ ছাড়াও উপজেলার ফুলপুকুরিয়া বাজারে বিএনপির মিছিলে হামলার ঘটনায় বিস্ফোরক, মারামারি ও ভাঙচুর মামলার পলাতক আসামি ছাত্রলীগ নেতা জান্নাতুল ফেরদৌস আলম ফেমাসকে (২৭) শনিবার দিবাগত রাতে কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজার সংলগ্ন রাস্তা থেকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ফেমাস বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের ধাওয়াগীর গ্রামের মিনু মিয়ার ছেলে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো