হোম > সারা দেশ > রংপুর

রংপুরের ভাষা সৈনিকদের একুশে পদক দেয়ার দাবি

রংপুর ব্যুরো

রংপুরের ভাষা আন্দোলনে অবদান রাখা ভাষা সৈনিকদের একুশে পদক দেয়ার দাবি জানিয়েছে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে রংপুর রিপোর্টার্স মিলনায়তনে রংপুর সাংবাদিক ইউনিয়ন -আরপিউজে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এই দাবি জানান।

এতে সভাপতির বক্তব্য রাখেন আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক। সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি চঞ্চল মাহমুদ, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, আরপিইউজে কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম রিপন, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফখরুল শাহিন, ও ভিডিও জোনালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাদ্দাম হোসেন ডামি, আরপিইউজে পাঠাগার সম্পাদক সাহানুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বায়ান্নোর ভাষা আন্দোলনের স্বাধীকার চেতনাই ১৯৭১ সালের স্বাধীনতা এনে দিয়েছে। ২৪ সালের আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা রক্ষার গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হয়েছে। রংপুরের ভাষা সৈনিকরা অবহেলিত, তাদের যথাযথ সম্মান নিশ্চিত করতে হবে। ২১ শে পদক দিতে হবে। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

দিনাজপুরে ৩ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

দিনাজপুরে প্লাস্টিক দূষণরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

পুলিশের বিরুদ্ধে মামলা ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ

চীনা নাগরিকের চুক্তিভিত্তিক বিয়ের সত্যতা পায়নি পুলিশ

শিবির নেতা হত্যাকাণ্ডে যুবদল নেতা বহিষ্কার

সাঘাটায় আহত শিবির নেতা সালাউদ্দিনকে ঢাকায় স্থানান্তর

ঠাকুরগাঁও সীমান্তে কাঁচা রাস্তায় টহলে হিমশিম খাচ্ছে বিজিবি

উজানের ঢল অব্যাহত থাকায় উৎকণ্ঠায় তিস্তাপাড়ের মানুষ

সাঘাটায় যুবদল নেতার ছুরিকাঘাতে আহত শিবির নেতা সংকটাপন্ন

ফায়ার সার্ভিস স্টেশন পরিদর্শন করলেন এটিএম আজহার এমপি