হোম > সারা দেশ > রংপুর

রংপুরে ডিবির অভিযানে গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

রংপুর অফিস

রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রংপুর নগরীর শাপলা চত্বর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের এসআই মমিনুল ইসলাম ও এসআই বাবলা মিয়া। এ সময় এএসআই আজিজসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া জেলার শেরপুর উপজেলার মির্জাপুর মদনপুর এলাকার মো. ঝুমুর আলী শেখের মেয়ে মোছা. জবা বেগম (৪০) এবং একই জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বিহারপুর এলাকার মো. শাহিনুর রহমানের স্ত্রী মোছা. নাজমা বেগম (৪১)।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শাপলা চত্বর মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই দুই নারীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে রংপুর মহানগরীসহ আশপাশের এলাকায় সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, “মাদকের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক কারবারি, সরবরাহকারী ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। কোনো অপরাধীই আইনের আওতার বাইরে থাকবে না।”

তিনি আরও বলেন, মাদকমুক্ত ও নিরাপদ রংপুর গড়ে তুলতে আরপিএমপির অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। জনসাধারণের সহযোগিতায় অপরাধমুক্ত মহানগরী গড়ে তুলতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আওয়ামী লীগের বিচারের দাবিতে রংপুরে কফিন মিছিল

সিসিটিভি বসিয়ে ইয়াবা ব্যবসা, দুই কারবারি গ্রেপ্তার

সীমান্তে বিজিবির অভিযানে ৭ কেজি কষ্টিপাথরসহ আটক ২

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রীসহ চার আসামির যাবজ্জীবন

তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

তিস্তার পানি নামলেও কাটেনি দুর্ভোগ, নতুন করে নদীভাঙনের আতঙ্ক

তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে , নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা

একই ঘরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করল প্রতিবেশীরা

সাঘাটায় সংস্কারের পরেই ভেঙে পড়ল বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

তিস্তার পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপরে, পানিবন্দী ৫ হাজার পরিবার