হোম > সারা দেশ > রংপুর

একজন ক্রিকেটারকে অপমান করা মানে বাংলাদেশকে অপমান করা: ফখরুল

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

একজন ক্রিকেটারকে অপমান করা মানে বাংলাদেশকে অপমান করা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ বিষয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আমরা একমত।

সোমবার সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। তিনি বলেন, এ সরকার কোনো অস্ত্র উদ্ধার করতে পারেনি। এ নিয়ে আমরা উদ্বিগ্ন।

মোস্তাফিজ ইস্যুতে বিএনপির মহাসচিব বলেন, একজন ক্রিকেটারকে অপমান করা মানে বাংলাদেশকে অপমান করা। এ বিষয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আমরা একমত।

নির্বাচনের লেবেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনি পরিবেশ ভালোই আছে। আগামী ২২ তারিখের পর এটি আরো পরিষ্কার করে বুঝা যাবে।

বিএনপি সরকার গঠন করলে তিস্তাসহ বিভিন্ন নদীর পানির ন্যায্য হিসসা ভারতের কাছ থেকে আদায় করা হবে বলেও জানান মির্জা ফখরুল।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ

গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

অল্পের জন্য বেঁচে গেলেন এনসিপির এমপি আতিক মুজাহিদ

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে কার্যক্রম ১১ দিন বন্ধ ঘোষণা

লালমনিরহাটে ট্রাকচাপায় একই পরিবারের নিহত ৩

তারাগঞ্জে অস্বাস্থ্যকর লাচ্ছা সেমাইয়ে বাজার সয়লাব

উত্তরের ঈদযাত্রার বিকল্প নৌপথেও বাধা

পার্বতীপুরে ট্রেনে আগুন, ১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নবাবগঞ্জে সাবেক ইউ পি চেয়ারম্যানকে কারাদণ্ড

বিএনপি–জামায়াত সংঘর্ষ, হাসপাতালে শয্যাশায়ী জামায়াত নেতা গ্রেপ্তার