হোম > সারা দেশ > রংপুর

হেলিকপ্টারে চড়ে বরের আগমন, পলাশবাড়ীতে ব্যতিক্রমী বিয়ে

উপজেলা প্রতিনিধি, পলাশবাড়ী (গাইবান্ধা)

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এক ব্যতিক্রমধর্মী বিয়ের আয়োজন ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশ। কাতার প্রবাসী যুবক ইউসুফ আলী সোহেল শৈশবের স্বপ্ন পূরণ করে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসেন।

সোমবার সিলেট থেকে বরবেশে হেলিকপ্টারযোগে সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামে পৌঁছান তিনি। কনের বাড়ির পাশের মাঠে হেলিকপ্টার অবতরণ করলে মুহূর্তেই এলাকায় কৌতূহল ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়তেই আশপাশের বিভিন্ন গ্রাম থেকে শতশত মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। নারী, পুরুষ, শিশু-বৃদ্ধসহ সব বয়সী মানুষের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠানটি যেন মিলনমেলায় পরিণত হয়। অনেকেই জীবনে প্রথমবারের মতো কাছ থেকে হেলিকপ্টার দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এসব দৃশ্য ছড়িয়ে পড়ে ব্যাপক সাড়া ফেলে।

জানা গেছে, বর ইউসুফ আলী সোহেল বিশ্বনাথ উপজেলার পাকিচিরি গ্রামের ইসমাইল আলী চমকের ছেলে এবং কাতারে ব্যবসার সঙ্গে জড়িত। কনে আবদিয়া আক্তার রুবাইয়া সাদুল্লাপুর উপজেলার হামিন্দপুর গ্রামের নুরে আলম রেজার কন্যা।

পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবের আমেজ, যা এলাকাবাসীর কাছে এক অনন্য ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।

স্থানীয়দের মতে, এ ধরনের ব্যতিক্রমী আয়োজন তাদের এলাকায় আগে কখনো দেখা যায়নি। প্রবাসী সোহেলের এই উদ্যোগ শুধু তার ব্যক্তিগত স্বপ্নপূরণই নয়, বরং পুরো এলাকার মানুষের জন্য হয়ে উঠেছে এক বিশেষ ঘটনা।

‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই: এটিএম আজহার

প্রত্যেক বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড যাবে, উপকারভোগী নির্বাচন হবে কম্পিউটারে

ইসলামী শ্রমনীতি শ্রমিকের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করে: অ্যাডভোকেট আতিকুর রহমান

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা

নীলফামারীতে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত, চালক হাসপাতালে

বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে: রংপুরে এ টি এম আজহার

তারাগঞ্জে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

তারাগঞ্জে উদ্ধার করা কঙ্কাল শহির উদ্দিনের, দাবি পরিবারের