হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে বাসের চাকায় পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু

জেলা প্রতিনিধি, নীলফামারী

আটক করা বাস। ছবি: আমার দেশ

নীলফামারীর কিশোরগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল ৪টায় জেলার কিশোরগঞ্জ উপজেলার ধরেয়ার বাজার নামক এলাকায়।

নিহত হেলপার হলেন মেরাজুল ইসলাম (৩৫)। তিনি বগুড়া জেলার মোকামতলা এলাকার বাসিন্দা। নিহত মেরাজুল হক সৌমি পরিবহনের হেলপার বলে জানা গেছে।

সৌমি পরিবহনের সুপারভাইজার ফয়সাল হোসেন জানান, ডিমলা থেকে ছেড়ে আসা বগুড়াগামী সৌমি পরিবহনের একটি বাস ধরেয়ার বাজারসংলগ্ন স্থানে এলে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বাসটি উল্টে যাওয়ার উপক্রম হয়। এ সময় হেলপার মেরাজুল হক লাফ দিয়ে জীবন বাঁচানোর চেষ্টা করলে পা আটকে গিয়ে ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সৌমি পরিবহনের বাসটি ও মেরাজুলের লাশ কিশোরগঞ্জ থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব জামায়াত এমপির

১৪ লাখ টাকার বাঁশের পাইলিংও ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে হাসপাতালের গেটে জামায়াত এমপির তালা

দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

জমির দলিল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

তিস্তার পানি বিপৎসীমার ৫ সে.মি. নিচে, ভয়াবহ বন্যার আশঙ্কা