হোম > সারা দেশ > রংপুর

কালিহাতিতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনের দাফন সম্পন্ন

উপজেলা প্রতিনিধি, পলাশবাড়ী (গাইবান্ধা)

টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেনের নিচে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে তাদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে রয়েছে হামিদুজ্জামানের স্ত্রী নার্গিস আক্তার (৪২), তাদের ছেলে নিরব (১২), বড় ছেলের শাশুড়ি দোলা বেগম (৪৫), এবং প্রতিবেশী রিপা বেগম (২২) ও সুলতান মিয়া (৩২)।

ঘটনার বিবরণে বলা হয়েছে, তিনদিন আগে বড় ছেলে নাঈমের বিয়ে দেন নার্গিস আক্তার। শুক্রবার সকাল ১০টার দিকে ছোট ছেলে নিরব ও বড় ছেলে নাঈমের শাশুড়িসহ নার্গিস ঢাকায় পোশাক কারখানায় কাজের উদ্দেশ্যে রওনা হন। তাদের সঙ্গে ছিলেন প্রতিবেশী সুলতান ও রিপা।

পথে টাঙ্গাইলের কালিহাতি এলাকায় বাসের তেল ফুরিয়ে যাওয়ায় চালক ও সহকারী তেল আনতে গেলে পাঁচজন বাস থেকে নেমে রেল লাইনে বসেন। এসময় দ্রুতগতির একটি ট্রেন এলে তারা ঘটনাস্থলেই মারা যান।

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাদত হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে রাতেই স্বজনরা টাঙ্গাইলে ছুটে যান এবং সকালে মরদেহ নিয়ে বাড়িতে ফেরেন। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী যোহরের নামাজের পর জানাজা শেষে তাদের একই কবরস্থানে দাফন করা হয়েছে।

‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই: এটিএম আজহার

প্রত্যেক বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড যাবে, উপকারভোগী নির্বাচন হবে কম্পিউটারে

ইসলামী শ্রমনীতি শ্রমিকের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করে: অ্যাডভোকেট আতিকুর রহমান

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা

নীলফামারীতে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত, চালক হাসপাতালে

বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে: রংপুরে এ টি এম আজহার

তারাগঞ্জে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

তারাগঞ্জে উদ্ধার করা কঙ্কাল শহির উদ্দিনের, দাবি পরিবারের