হোম > সারা দেশ > রংপুর

ফুল সংগ্রহ করতে যাওয়া স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ফুল সংগ্রহ করতে যাওয়া ৯ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় অভিযুক্ত রুহুল আমিনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত রুহুল আমিন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কৃষ্ণ কমল রায়।

সেই সাথে আগামী ২০ এপ্রিল মামলার পরবর্তী তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য হাজিরার দিন ধার্য করা হয়। এর আগে অভিযুক্ত রুহুল আমিনের পক্ষে এ্যাড. ফিরোজ কবির নিয়ন জামিনের আবেদন করেন।

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধার ফুল আনতে পাশের বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৯ বছরের এক স্কুল শিক্ষার্থী।

ঘটনাটি রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে ঘটে। ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের একটি গ্রামের এক দিনমজুরের মেয়ে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ওই দিন সকালে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে ফুল দেওয়ার জন্য প্রতিবেশী রুহুল আমিনের বাড়িতে ফুল আনতে যায় ওই শিক্ষার্থী। অভিযুক্ত রুহুলের পরিবার ঢাকায় থাকায় বাড়িতে কেউ ছিলেন না। এই সুযোগে রুহুল আমিন তাকে ঘরে নিয়ে ধর্ষণ করেন। এ সময় গ্রামের মুসল্লিরা নামাজের দাওয়াত দিতে ওই বাড়িতে গেলে শিশুটি ছাড়া পেয়ে তার বাড়িতে চলে যায়।

পরে ভুক্তভোগী বাড়িতে বিষয়টি খুলে বললে এ ঘটনায় দুপুরের দিকে অভিযুক্ত রুহুল আমিনের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগীর বাবা। এর পর থেকেই পলাতক ছিলেন রুহুল আমিন।

পঞ্চগড়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

গাইবান্ধায় পানি আর বাড়েনি, ফসলি জমি ও বাড়িঘর ভাঙনের ঝুঁকিতে

রংপুরে কাভার্ডভ্যানের চাপায় পথচারী নিহত, ড্রাইভার ও হেলপার আটক

তিস্তার পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের

আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে পঞ্চগড়ের মালেকের স্নাতক ডিগ্রি অর্জন

রংপুরে ডিবির অভিযানে গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

আওয়ামী লীগের বিচারের দাবিতে রংপুরে কফিন মিছিল

সিসিটিভি বসিয়ে ইয়াবা ব্যবসা, দুই কারবারি গ্রেপ্তার

সীমান্তে বিজিবির অভিযানে ৭ কেজি কষ্টিপাথরসহ আটক ২

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রীসহ চার আসামির যাবজ্জীবন