হোম > সারা দেশ > রংপুর

আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরু

আতিকুর রহমান নগরী

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকী উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই কর্মসূচি।

এ উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা পীরগঞ্জে পৌঁছান। শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাতে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা প্রমুখ।

এরপর তাঁরা আবু সাঈদের স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পীরগঞ্জে শ্রদ্ধা নিবেদন শেষে এনসিপি নেতারা গাইবান্ধার উদ্দেশে পদযাত্রা শুরু করেন। বিকাল তিনটায় রংপুর শহরের পার্কের মোড়, লালবাগ, শাপলা চত্বর ও জাহাজ কোম্পানির মোড় হয়ে টাউন হল চত্বরে গিয়ে শেষ হবে পদযাত্রা ও পথসভা।

এর আগে, গত রোববার রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা দেন।

দিনাজপুর শহর জামায়াতের অগ্রসর কর্মীদের শিক্ষাশিবির

শৃঙ্খলা, সততা ও ধৈর্য নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: মাওলানা আব্দুল হালিম

অতিদ্রুত তিস্তা মহাপরিকল্পনা অনুমোদনে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

বিএনপি কথা দিয়ে কথা রাখে, তিস্তা প্রকল্প বাস্তবায়ন হবেই: দুলু

তিস্তা মহাপরিকল্পনা একনেকে যাচ্ছে শিগগিরই: প্রতিমন্ত্রী আজাদ

রংপুরে চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

তিস্তা ব্যারেজ পরিদর্শনে তিন মন্ত্রী, মহাপরিকল্পনা বাস্তবায়নে জোর

পরিকল্পিত বাঁধ ও ড্রেজিং করলে তিস্তাপাড়ের মানুষকে রক্ষা করা সম্ভব

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

সাঘাটায় যমুনা নদীর তীররক্ষা বাঁধে ধস, ২৫০ পরিবারে ভাঙন আতঙ্ক