হোম > সারা দেশ > রংপুর

আ. লীগ নেতা সরল কর্মকারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীর ডোমারে আওয়ামী লীগ নেতা ও কথিত ভূমিদস্যু সরল কর্মকারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী।

বুধবার দুপুরে ডোমার পৌরসভার ছোট রাউতা শাহীপাড়া গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে রনজু হোসেন লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেরনে তিনি বলেন, ডোমার সদর ইউনিয়নের ছোট রাউতা মৌজার দাসপাড়া গ্রামে তার ক্রয়কৃত ২৬ শতক জমি রয়েছে। জমিটির সীমানা নির্ধারণের জন্য তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদে আবেদন করলে গত ১৭ জুলাই ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সীমানা নির্ধারণে গেলে সরল কর্মকার, তার ছেলে মদন কর্মকার, শ্যালক দিপেন কর্মকার ও ভাই সনদ কর্মকার বাধা প্রদান করেন।

রনজু হোসেন অভিযোগ করেন, পরবর্তী সময়ে ২ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করা হলেও ওই দিনও তারা সীমানা নির্ধারণে বাধা দেন এবং প্রকাশ্যে হুমকি দেন। সরল কর্মকার আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে এর আগেও একই এলাকার অনিল চন্দ্র কর্মকারের জমি জবর দখল করে বাড়ি নির্মাণ করেছেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সরল কর্মকার বিএনপি প্রার্থীর গাড়ি বহরে হামলায় জড়িত ছিলেন। তার বড় ছেলে নিখিল কর্মকার হত্যা মামলার আসামি হয়ে ভারতে পালিয়ে গেছেন। স্থানীয়রা তাদের বিভিন্ন অপকর্মে অতিষ্ঠ হলেও ভয়ে কেউ মুখ খোলে না।

ভুক্তভোগী জানান, তিনি শান্তিপ্রিয় মানুষ হওয়ায় নিজের জমিতে যেতেও ভয় পাচ্ছেন। এ ঘটনায় তিনি ডোমার থানায় অভিযোগ করলেও প্রভাব খাটিয়ে তারা পুলিশের নির্দেশ মানছে না। জমির কোনো কাগজপত্র না থাকা সত্ত্বেও শুধু গায়ের জোরে জমি দখলের চেষ্টা চালাচ্ছে।অভিযোগকারী রনজু হোসেন প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু বিচারের দাবি জানান।

কুড়িগ্রামে বালুভর্তি ট্রাক উল্টে ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

লালমনিরহাটে শিশু হত্যা মামলায় বাবা-ছেলে কারাগারে

কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেনেট বাবুর বিরুদ্ধে তদন্ত শুরু

পঞ্চগড়ে সড়ক বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা

নিজেকে মুক্তিযুদ্ধে শহীদের সন্তান বলা সেই জামায়াত এমপির বাবা এখনো জীবিত

পুকুরে নেমে তর্কের জেরে বন্ধুকে চুবিয়ে হত্যা

লালমনিরহাটে দুই মাসে পাঁচ হত্যাকাণ্ড

নবাবগঞ্জে আমবাগান থেকে উদ্ধার গৃহবধূর লাশ

নীলফামারীতে ৪৫ লাখ টাকায় রাস্তা কার্পেটিং, উঠে যাচ্ছে সাত দিনে

হাতুড়ি দিয়ে পিটিয়ে দোকান কর্মচারীকে হত্যা