হোম > সারা দেশ > রংপুর

ভুল সিলেবাসে পরীক্ষা, অধ্যক্ষসহ ৮ কর্মকর্তাকে অব্যাহতি

উপজেলা প্রতিনিধি, ফুলছড়ি (গাইবান্ধা)

ভুল সিলেবাসে পরীক্ষা নেওয়ায় ফুলছড়িতে অধ্যক্ষসহ ৮ কর্মকর্তাকে অব্যাহতি দিয়েছে দিনাজপুর শিক্ষা বোর্ড।

চলতি এইচএসসি পরীক্ষা প্রথম দিন ২ জুলাই বাংলা প্রথম পত্র পরীক্ষায় ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে প্রায় অর্ধশত পরীক্ষার্থী নিয়মিত দের অনিমিত ও অনিয়মিতদের নিয়মিত প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করা হয়।পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা অধ্যক্ষ মো. এসএম আসাদুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ করেন। পরে দিনাজপুর শিক্ষা বোর্ডে কথা বলে ফলাফলে প্রভাব পড়বে না বলে পরীক্ষার্থীদের আশ্বস্ত করেন অধ্যক্ষ।

এ ঘটনায় দিনাজপুর শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট দুই পরীক্ষা হলের ছয় হল পরিদর্শক ও ট্যাগ অফিসার সমাজসেবা কর্মকর্তা মনোয়ার হোসেন, কেন্দ্র সচিব অধ্যক্ষ এসএম আসাদুল ইসলামকে কারণ দর্শানোসহ অব্যাহতি প্রদান করা হয়।

এ বিষয় গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন,সংশ্লিষ্টদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এমই

দুই দফা দাবিতে ডাক কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট

রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুণ রোগী

সৈয়দপুরে পার্কিং চার্জ কমানোর দাবিতে পৌরসভা ঘেরাও

সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

তিস্তার চরে অসুস্থতা মানেই জীবন-মৃত্যুর লড়াই

ভূরুঙ্গামারীতে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

আবু সাঈদের স্মৃতি ভোলেননি তার বন্ধু ও সহযোদ্ধারা

চাঁদাবাজির প্রতিবাদে ৪ ঘণ্টা সড়ক অবরোধ

রংপুরে আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

ধর্ম–দল নয়, প্রকৃত অসহায়দের সহায়তা দিতে হবে: এটিএম আজহার