হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ২০২৬-২০২৭ বর্ষ থেকে শুরু

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ২০২৬-২০২৭ বর্ষ থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রথম উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি।

সভায় অধ্যাপক ড. ইসরাফিল শাহীন শিক্ষা, গবেষণা, সংস্কৃতি চর্চা এবং আধুনিক জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন।

তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক প্রস্তুতি ইতিমধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়টিকে একটি আন্তর্জাতিক মানের বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে এবং এই অঞ্চলের গৌরব অক্ষুণ্ন রাখতে জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি।

​ঠাকুরগাঁও প্রেসক্লাবের আয়োজনে সভায় প্রেসক্লাব সভাপতি লুৎফর রহমান মিঠু (ভারপ্রাপ্ত) সিনিয়র সাংবাদিক আব্দুল লতিফসহ জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেডএম

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

পার্বতীপুরে তিন হোটেল ও এক বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

সেতুর সংযোগ সড়কে ধস, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ

মন্দিরের বারান্দায় চলছে শিক্ষার্থীদের পাঠদান

পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগ

পঞ্চগড়ে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেরাই মন্দির ও মূর্তি ভেঙে ফেলার অভিযোগ

শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়ে অবসরে প্রধান শিক্ষক আজহার

রংপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করতে সৈয়দপুরে ১১ দলের স্বাগত মিছিল

শিক্ষার্থীদের মিড-ডে মিল পরিদর্শনে গিয়ে পচা ডিম পেলেন ইউএনও

দেবীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু