হোম > সারা দেশ > রংপুর

পাটগ্রাম সীমান্তে পুশ ইনের ১০ জনকে ফেরত নিয়েছে বিএসএফ

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

ছবি: আমার দেশ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আউলিয়ারহাট সীমান্ত দিয়ে ১০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবির বাধায় পিছু হটে বিএসএফ ।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিরহাট বাবুলকামাত সীমান্তের পঁয়ষট্টিবাড়ি বিওপির আওতাধীন ৮৪৬-এর ১/২ এস মাঝামাঝি এ ঘটনায় ঘটে। তবে বিজিবি ও স্থানীয়দের কঠোর প্রতিবাদে শনিবার ভোররাতে পুশ ইন করা ১০ জনকে ভারতে অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ ।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, পানিসালা সীমান্তের ভারতীয় ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের মহানদী ক্যাম্পের সদস্যরা রাতে অন্ধকারে ১০ জন নারী, পুরুষ ও শিশুকে পুশইন করার চেষ্টা করেছিল। বিজিবি ও জনতা তাদের শূন্যরেখার ওপারে ভারতের অভ্যন্তরেই আটকে রেখে দিয়েছে। পরবর্তীকালে কঠোর অবস্থানে তাদের ফেরত নিতে বাধ্য হয় বিএসএফ ।

পঁয়ষট্টিবাড়ি বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মিজানুর রহমান বলেন, শুক্রবার দিবাগত রাতে বিএসএফ ১০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবির কঠোর অবস্থান বিএসএফকে রুখে দেয়, কঠোর প্রতিবাদের মুখে শনিবার ভোরে পুশ ইন ১০ জনকে ফেরত নিতে বাধ্য হয়ছে বিএসএফ।

এমএইচ

লালমনিরহাট সীমান্তে পুশইন ব্যর্থ, ৩৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি