হোম > সারা দেশ > রংপুর

তেঁতুলিয়ায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ১১ ডিগ্রি

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত তিনদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ১১ থেকে ১২ ডিগ্রি আর সর্বোচ্চ থাকছে ১৫ থেকে ১৬ ডিগ্রিতে। এ দিকে আজ বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রের্কড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এরই মধ্যে মৃদু শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, এলাকাজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। মাঝে তাপমাত্রা কিছুটা বেড়ে গেলেও চলতি মাসের শেষে এবং জানুয়ারিতে তাপমাত্রা আরো কমে যাবে।

এ দিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে মানুষের দুর্ভোগও। হাড় কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে নিম্নআয়ের মানুষদের মাঠে-ঘাটে বের হতে হিমশিম খেতে হচ্ছে। রাস্তাঘাট, বাড়ির সামনে কিংবা চা-স্টলের পাশে খড়কুটো জ্বালিয়ে অনেকে শীত নিবারণের চেষ্টা করছেন। শীত নিবারণ করতে খড়কুটো জালিয়ে আগুনে দগ্ধ হয়ে কমপক্ষে ২৮ জন মানুষ আহত হয়েছেন।

পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন, শীতের এই দুর্যোগে জেলা প্রশাসনের সবচেয়ে বড় দায়িত্ব হলো শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। পঞ্চগড় জেলা প্রশাসন নিয়মিতভাবেই সেই দায়িত্ব পালন করে যাচ্ছে। এবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ৩০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এ অর্থে ৮ হাজার ৬৪০টি কম্বল ক্রয় করে জেলার পাঁচটি উপজেলার ৪৩টি ইউনিয়নে বিতরণ করা হয়েছে। বিশেষ বরাদ্দের অংশ হিসেবেও কিছু শীতবস্ত্র আমাদের কাছে এসেছে।

শিক্ষা কর্মকর্তাকে ঘুষ দিতে এসে ৭ লাখ টাকাসহ শিক্ষক আটক

তেঁতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত, আহত ১

শহিদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত এমপি আখতারুজ্জামানের

পলাশবাড়ীতে দুর্বৃত্তের হামলায় যুবদল কর্মী আহত

নীলফামারী-৪: জয় পরাজয় মেনে এখন উন্নয়ন চিন্তা সবার

আ. লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন ঘিরে উত্তেজনা, বিএনপির বিক্ষোভ ও ভাঙচুর

পলাশবাড়ী উপজেলা আ.লীগ সভাপতির ইন্তেকাল

একমাত্র অবলম্বন ভ্যান হারিয়ে দিশেহারা প্রতিবন্ধী সন্তানের বাবা আলতাব

রংপুর ডিসিকে আঙুল উঁচিয়ে শাসালেন বিএনপির পরাজিত প্রার্থী

দিনাজপুর-৫ আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত