হোম > সারা দেশ > রংপুর

আত্মগোপনে থাকা নিষিদ্ধ আ.লীগ নেতাকে পুলিশে দিল ছাত্র-জনতা

রংপুর অফিস

রংপুরের মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ও চেংমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল কবির টুটুলকে (৪৭) গতরাতে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই নগরীর মর্ডাণ মোড়ে ছাত্র-জনতার উপর সশস্ত্র হামলা ও গুলি বর্ষণের মামলার আসামি আওয়ামী লীগ নেতা রেজাউল কবির টুটুল আত্মগোপনে ছিলেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে রংপুর মহানগরীর আইডিয়াল মোড় এলাকায় ছাত্র-জনতা তাকে আটক করে পুলিশে দেয়।

গ্রেপ্তারকৃত রেজাউল কবির টুটুল রংপুরের মিঠাপুকুর উপজেলার জালাদীপুর (মধ্যপাড়া) গ্রামের আব্দুল ফাত্তাহ’র ছেলে। তিনি মেট্রোপলিটন তাজহাট থানার মামলার এজাহারভুক্ত আসামি।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও মিঠাপুকুর-৫ সাবেক সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমানের ব্যক্তিগত সহকারী (এপিএস) ছিলেন রেজাউল কবির টুটুল। উপজেলার ৮ নম্বর চেংমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম।

চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে আত্মগোপনে চলে যান রেজাউল কবির টুটুল। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে। সোমবার রাতে রংপুর মহানগরীর আইডিয়াল মোড় এলাকায় তাকে হাতেনাতে আটক করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ রংপুর জেলা শাখার সদস্য সচিব তানজিম আলম তাসিম ও মূখ্য সংগঠক মাহমুদুর রহমান লিওনসহ জুলাই আন্দোলনের যোদ্ধারা। পরে পুলিশের কাছে সোপর্দ করেন তারা।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি