হোম > সারা দেশ > রংপুর

চিরিরবন্দরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

উপজেলা প্রতিনিধি, (চিরিরবন্দর) দিনাজপুর

দিনাজপুরের চিরিরবন্দরে দ্রুতগামী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী রাকিব হোসেন (২৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ৩ নম্বর ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলী বাজারের পূর্বে তৈইপাড়া নামক স্থানে দশমাইল হাইওয়ে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব হোসেন (২৭) ঠাকুরগাঁও জেলার হরিহরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি আর‌এফ‌এল কোম্পানির এসআর হিসেবে কর্মরত ছিলেন।

দশমাইল হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরবেলা ঠাকুরগাঁও থেকে নীলফামারী জেলার সৈয়দপুর আরএফএল কোম্পানিতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক মহাসড়কের পাকা রাস্তার ওপর ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় অজ্ঞাতনামা চালক গাড়িটি নিয়ে পালিয়ে যাযন।

ঘটনার পরপরই স্থানীয়রা দশমাইল হাইওয়ে মহাসড়ক অবরোধ করেন। ফলে মহাসড়কের দুপাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।

দশমাইল হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনায় আইনগত ব্যাবস্থা পক্রিয়াধীন।

চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

জুলাই সনদ বাস্তবায়নে রাজপথে থাকবে জামায়াত

চিলমারীতে বালু খেকোদের টোল ঘর গুঁড়িয়ে দিল এলাকাবাসী

মাদকাসক্ত স্বামীর নির্যাতনে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

রংপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

নির্বাচনে কারচুপির ঘটনা উদ্ঘাটিত হবে: অ্যাডভোকেট ফিরোজ

তারাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

বড় ভাইয়ের সুরকির আঘাতে ছোট ভাই নিহত

বিএসএফের অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত বিজিবি

ঠাকুরগাঁওয়ের একজন অভিভাবককে হারালাম: মির্জা ফখরুল