হোম > সারা দেশ > রংপুর

তিস্তায় হঠাৎ পানি বৃদ্ধি

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় উজানের ঢল ও বৃষ্টিতে তিস্তা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পেয়েছে। শনিবার রাত থেকে রোববার সকাল ৯টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে ৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পায়।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, শনিবার রাতে তিস্তা অববাহিকায় ঝড়ো হাওয়াসহ থেমে থেমে বৃষ্টি হয়। সেইসাথে উজান থেকে আসা ঢলে তিস্তার পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এখনো তিস্তার পানি ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ১৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে শুষ্ক মৌসুমে তিস্তার পানি আকস্মিক বৃদ্ধির কারণে কৃষকদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে। ফসলি জমিতে চড়া মূল্যে সেচ দিয়ে আসছিল চাষিরা। পানি বৃদ্ধির ফলে সেই সেচের খরচ অনেকটায় কমে আসবে।

তিস্তা ব্যারাজের উজানের কৃষক আব্দুল গফুর ও লিয়াকত আলী জানান, শনিবার রাতে ঝড় বৃষ্টির কারণে উজানের ঢল বৃদ্ধি পেয়েছে। এতে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে। শনিবার দুপুরেও যেখানে তিস্তা ব্যারেজ ও তার আশপাশের এলাকায় ধুধু বালুচরে পরিণত ছিল, সেই তিস্তায় রোববার সকালে পানিতে ভরপুর। এতে চরাঞ্চলের কৃষকরা বেজায় খুশি।

পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া তিস্তা ব্যারেজ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী পানি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে বলেন, তিস্তার পানি সামান্য বৃদ্ধি পেয়েছে। তবে এখনো পানি ব্যারেজ পয়েন্টে বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ