দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাছান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পৌর শহরের আল-শিফা অ্যাডভান্সড মেডিকেয়ার অ্যান্ড ল্যাব, মা ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিক কর্নার এবং নিউ সিটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, ফুলবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুল হক বান্না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান বলেন, বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়ার পর অভিযান চালানো হয়। অভিযানে প্রতিষ্ঠানগুলোর কাগজপত্রে অসঙ্গতি এবং প্যাথলজি পরীক্ষার উপকরণে ত্রুটি পাওয়া যাওয়ায় জরিমানা আদায় করা হয়েছে।
এমই