হোম > সারা দেশ > রংপুর

জামায়াতের কর্মীদের ত্যাগ দেশের জমিনকে উর্বর করেছে

মাও. আব্দুল হালিম

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আসন কমিটি ও নির্বাচনি সমাবেশে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, জামায়াতের কর্মীদের ত্যাগ ও কুরবানিই বাংলাদেশের জমিনকে ইসলামের জন্য প্রশস্ত করেছে।

বুধবার উলিপুর আব্দুল মতিন কারিগরি কলেজ হলরুমে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামীতে নির্বাচন অবশ্যই পিআর (Proportional Representation) পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তি এবং প্রত্যেক নাগরিকের ভোটকে মূল্যায়নের জন্য এ পদ্ধতিই সবচেয়ে গ্রহণযোগ্য।

আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের উপর চালানো জেল, জুলুম, ফাঁসি, গুম ও খুনের করুণ ইতিহাস তুলে ধরে তিনি অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, এসব নির্যাতন সত্ত্বেও ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা থেমে যায়নি। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, নেতৃবৃন্দের ত্যাগ ও সংগ্রামের মাধ্যমেই আল্লাহর সাহায্যে ভবিষ্যতে বাংলাদেশে ইসলামের বিজয় ঘটবেই।

কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামী কর্মপরিষদ সদস্য ও আসন পরিচালক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার, কুড়িগ্রাম জেলা আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহজালাল সবুজ এবং উলিপুর উপজেলার ভারপ্রাপ্ত আমির এডভোকেট কামাল কবির লিটন।

উল্লেখ্য, বেলা ৩ ঘটিকায় ২৮-কুড়িগ্রাম- ৪ আসনভুক্ত রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত পৃথক আসন কমিটি ও নির্বাচনি সমাবেশেও মাওলানা আব্দুল হালিম প্রধান অতিথি বক্তব্য প্রদান করেন। এতে সভাপতিত্ব করেন চিলমারী উপজেলা আমির ও আসন পরিচালক অধ্যাপক নুর আলম মুকুল।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি