হোম > সারা দেশ > রংপুর

ওসিসহ ৮ পুলিশকে মারধরের ঘটনায় গ্রেপ্তার আরো ২

উপজেলা প্রতিনিধি, ফুলছড়ি (গাইবান্ধা)

গাইবান্ধার পলাশবাড়ীতে থানায় ঢুকে ওসিসহ আট পুলিশ সদস্যের ওপর হামলা ও আহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) রাত দেড়টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দীঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন পলাশবাড়ী উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক পলাশ আহমেদ (৩৫) এবং উপজেলা জামায়াতের রোকন গোলজার রহমান (৩৪)। তারা এজাহারনামীয় ১ নম্বর ও ৪ নম্বর আসামি বলে জানিয়েছে পলাশবাড়ী থানার পুলিশ।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী থানা ও জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে গঠিত একটি দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

এর আগে একই ঘটনায় পলাশবাড়ী পৌর জামায়াতের ২ নম্বর ওয়ার্ড সেক্রেটারি কানন এবং ফুলছড়ি জিগাবাড়ী উচ্চবিদ্যালয়ের আইসিটি শিক্ষক মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

জুলাই সনদ বাস্তবায়নে রাজপথে থাকবে জামায়াত

চিলমারীতে বালু খেকোদের টোল ঘর গুঁড়িয়ে দিল এলাকাবাসী

মাদকাসক্ত স্বামীর নির্যাতনে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

রংপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

নির্বাচনে কারচুপির ঘটনা উদ্ঘাটিত হবে: অ্যাডভোকেট ফিরোজ

তারাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

বড় ভাইয়ের সুরকির আঘাতে ছোট ভাই নিহত

বিএসএফের অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত বিজিবি

ঠাকুরগাঁওয়ের একজন অভিভাবককে হারালাম: মির্জা ফখরুল