হোম > সারা দেশ > রংপুর

আগস্ট বিজয়ের রাতে শহীদ নাঈমের মৃত্যুবার্ষিকীতে দোয়া

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

ছাত্র-জনতার জুলাই গণঅভু্যত্থানে শহীদ রোবাইদুজ্জামান রেজওয়ান ওরফে নাঈম বাবুর ১ম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন।

বুধবার দুপুরে রণচন্ডি ইউনিয়নের সোনাকুড়ি মধ্যপাড়া গ্রামে তার সমাধিস্থলের পাশের মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন ওই মসজিদের পেশ ইমাম মাওলানা ফেরদৌস আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা, সহকারী কমিশনার ভূমি এবিএম সারোয়ার রাব্বী, কৃষি কর্মকর্তা লোকমান আলম, সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মসজিদের মুসল্লিগণ।

উল্লেখ্য, ৪ আগস্ট ঢাকার আশুলিয়া থানার সামনে গার্মেন্টসকর্মী নাঈম (১৮) গুলিবিদ্ধ হন। অপারেশনের পর ৫ আগস্ট রাত ২টায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ৬ আগস্ট বিকেলে মামার বাড়িতে তার বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ