হোম > সারা দেশ > রংপুর

চন্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘের ইফতার মাহফিল

পীরগাছা

আমার দেশ অনলাইন

‘মাদক, জুয়ার টানবো লাগাম, সবার আগে নিজের গ্রাম’—এই স্লোগানকে সামনে রেখে রংপুরের পীরগাছায় চন্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার পীরগাছা ইউনিয়নের চন্ডিপুর মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় সমাজ থেকে মাদক, জুয়া ও নানা ধরনের অপরাধ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

চন্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘের সভাপতি আব্দুল গোফ্ফার মিয়ার সভাপতিত্বে এবং সহ-সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল কুরআন লার্ণিং অ্যান্ড ইনফরমেশন সেন্টারের চেয়ারম্যান আবুল হোসেন, ব্যবসায়ী শাহ রনজু মিঞা, ইউপি সদস্য শামীম হাসান কাজল এবং চন্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘের সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও এলাকার শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন চন্ডিপুর ঈদগাহ মাঠের ইমাম মোজাহারুল ইসলাম। এরপর উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ