হোম > সারা দেশ > রংপুর

পীরগঞ্জ পৌরসভায় ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা

উপজেলা প্রতিনিধি, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভায় কোন প্রকার কর আরোপ ছাড়াই ২০২৬-২০২৭অর্থ বছরে ৫২ কোটি ১৪ লাখ ৩৪ হাজার ৪২৫ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে পৌরসভা অডিটোরিয়ামে উন্মুক্ত সুধী সমাবেশের মাধ্যমে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার।

বাজেটে রাজস্ব খাতে ৪ কোটি ১১ লাখ ৩৪ হাজার ৪২৫ টাকা এবং উন্নয়ন খাতে ৪৮ কোটি ৩ লাখ টাকা আয় ধরা হয়েছে । এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার কামাল আহমেদ, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ) আব্দুল হাকিম, উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মশিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মির্জা মনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, পৌরসভার নির্বাহী কর্মকর্তা হরিপদ রায়, প্রকৌশলী নুর মো: শাহাজাহান, হিসাব রক্ষক রফিকুল ইসলাম, পৌরসভার প্রধান সহকারি নূর মোহাম্মদ চৌধুরী ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাজেটে অবকাঠামো উন্নয়নে রাস্তা নির্মাণ ও সংস্কার, ব্রীজ, কালভার্ট ও ড্রেন নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু ও মশক নিধন, পরিষ্কার পরিচ্ছন্নতা, সড়ক বাতি এবং হাটবাজার উন্নয়নে কর্মকাণ্ড সম্পাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এমই

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ