হোম > সারা দেশ > রংপুর

পার্বতীপুরে শিশুকে হত্যার দায়ে যুবক আটক

উপজেলা প্রতিনিধি, পার্বতীপুর (দিনাজপুর)

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৪ নং পলাশবাড়ী ইউনিয়নের দর্গাপাড়া গ্রামে ১০ বছর বয়সি শিশু মনতাসিরকে হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মোস্তফা ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত মনতাসির ওই গ্রামের মমিনুল ইসলামের ছেলে। অন্যদিকে আটক মোস্তফা ইসলাম একই এলাকার মধ্য দর্গাপাড়া গ্রামের মৃত শাহ আলমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১টার দিকে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত মোস্তফাকে আটক করে। 

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আমরা অভিযুক্তকে আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে। সেখানে ১৬১ ধারায় তার জবানবন্দি রেকর্ড করার প্রক্রিয়া চলছে।’ 

হত্যাকাণ্ডের সঠিক কারণ এখনো উদ্‌ঘাটন করা সম্ভব হয়নি। তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

এদিকে, শিশু মনতাসিরের অকালমৃত্যুতে পরিবার ও এলাকায় মাতম চলছে। স্থানীয়রা এই নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচে দর্শকদের উচ্ছ্বাস

চিরিরবন্দরে ৩ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু, আহত ১

রংপুরে আইনজীবীর ওপর হামলা, আটক ২

বোনারপাড়া রেলওয়ে জংশন গেট অটোরিকশার দখলে

গাইবান্ধায় পাঠচক্র সদস্যদের নিয়ে ছাত্রশিবিরের মৌসুমী ফল উৎসব

লালমনিরহাটে নদী থেকে উদ্ধার দুই ভাইয়ের লাশ

রাণীশংকৈলে ইটভাটার বিষাক্ত গ্যাসে কৃষকের ব্যাপক ক্ষতি

নীলফামারীতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের অবস্থান কর্মসূচি

নবাবগঞ্জে ট্রলির চাপায় চালকের মৃত্যু