হোম > সারা দেশ > রংপুর

লাল কালির চিরকুটে জামায়াত কর্মীকে হত‍্যার হুমকি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শাহ আলম নামে এক জামায়াত কর্মীর বাসায় হত‍্যার হুমকি দিয়ে চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। এতে আতঙ্কিত হয়ে পড়েছে তার পরিবার।

এ ঘটনায় ওই জামায়াত কর্মী শুক্রবার রাতে ভূরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শনিবার সকালে ভূরুঙ্গামারী থানার অফিস ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বিষয়টির সত‍্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, হত‍্যার হুমকি পাওয়া ব‍্যক্তির নাম মো. শাহ আলম। তিনি পাথরডুবি ইউনিয়নের পশ্চিম পাথরডুবি গ্রামের মৃত আকবর হোসেন এর ছেলে এবং স্থানীয় জামায়াতের একজন সক্রিয় কর্মী।

তিনি ব‍্যবসার পাশাপাশি একটি বেসরকারি মাদ্রাসা পরিচালনা করেন। প্রতিষ্ঠান ও ব‍্যবসা পরিচালনার জন‍্য জোবাইদুল ইসলামের দেওয়ানের খামার (সরকারি কলেজ রোড), বাড়িতে ভাড়া থাকেন।

গত শুক্রবার সন্ধ্যায় তার স্ত্রী মমতাজ বেগম বাসার বেলকনিতে একটি সাদা চিরকুট দেখতে পায়। উক্ত চিরকুটে ইংরেজিতে লাল রং দিয়ে (I kill you) লেখা আছে। যেকোন সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন তারা। এতে প্রশাসনের সহযোগিতা চেয়ে রাতেই থানায় সাধারণ ডায়েরি করেন ওই জামায়াত কর্মী।

এবিষয়ে শাহ আলম জানান, আমি বন্ধুদের সাথে কুড়িগ্রামে ইজতেমায় যাচ্ছিলাম। পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলায় পৌঁছলে আমার স্ত্রী হত‍্যার হুমকি পাওয়া চিরকুটটির বিষয়ে জানায়। আমি তাৎক্ষণিক ইজতেমায় না গিয়ে বাসায় চলে আসি। পরে রাতেই থানায় একটি জিডি করি। এঘটনায় আমি পরিবার নিয়ে আতঙ্কে আছি।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, ঘটনাটি তদন্তে কাজ চলছে। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি