হোম > সারা দেশ > রংপুর

রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে, এটাই নতুন বাংলাদেশের দাবি

রংপুরে নাহিদ ইসলাম

রংপুর অফিস

রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে, যদি তা না হয় তাহলে আপনাদের সবাইকে যার যার জায়গা থেকে সোচ্চার হতে হবে। এটা আমাদের একার দাবি নয়, বরং নতুন বাংলাদেশের দাবি বলে উল্লেখ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বুধবার রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে এনসিপির রংপুর বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

আগামী সংসদকে কার্যকর দেখতে চান উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সরকারদলীয় সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করবে। আমরা একটা কার্যকর সংসদ দেখতে চাই।

আশা করছি, বিরোধী দলকে কথা বলার সুযোগ দেওয়া হবে। সব কমিটমেন্ট রক্ষা করা হবে। গোটা দেশে বিদ্রোহের সূচনা করা শহীদ আবু সাঈদকে স্মরণ করে তিনি বলেন, রংপুর বিভাগের সঙ্গে আগামী দিনে কোনো বৈষম্য করা হবে না।

এদিকে ইফতার চলা অবস্থায় এনসিপির দুই গ্রুপের মধ্যে মারামারিতে পাঁচজন আহত হন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন তিনজন। এদিকে ইফতার করতে আসা অনেকে খাবার পাননি।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির রংপুর মহানগরের সদস্য সচিব মাহফুজ উন নবী এবং জামায়াতে ইসলামী রংপুর মহানগরের সেক্রেটারি জেনারেল কেএম আনোয়ারুল ইসলাম কাজলসহ ১১ দলীয় জোটের রংপুর বিভাগীয় নেতারা।

পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ

নীলফামারীতে জমি নিয়ে বিরোধ সংঘর্ষে নিহত ১, আহত ২

পানি পাচ্ছেন না গঙ্গাচড়ার কৃষক

নবাবগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

ফ্যামিলি কার্ড কেবল আর্থিক সহায়তা নয়, নারীদের ক্ষমতায়ন

জালিয়াতি করে ৪৩ কোটি টাকা নিয়ে পালালেন ব্যাংক কর্মকর্তা

বাজারে সড়কবাতি লাগাতে গিয়ে দুজনের মৃত্যু

পুলিশ ও প্রশাসনের সঙ্গে কোনো সংঘাতে জড়াবেন না

অবৈধ শিশু খাদ্য সরবরাহের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা