হোম > সারা দেশ > রংপুর

টঙ্গীতে খুব শিগ্‌গিরই দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের কাজ শুরু

দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, টঙ্গীতে খুব শিগ্‌গির দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের কাজ শুরু হবে। দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নামে একটি ট্রেনিং সেন্টার ও প্রশিক্ষকদের থাকার জন্য একটি আবাসিক ভবন নির্মাণ করা হবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ৫০ কোটি টাকার একটি টেন্ডার হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে খুব শিগগির প্রকল্পের কাজ শুরু হবে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় টঙ্গীর সাতাইশ ধরপাড়া এলাকায় প্রস্তাবিত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শণকালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি।

এতে আরো উপস্থিত ছিলেন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, সদস্যসচিব ভিপি আসাদুজ্জামান নূর প্রমুখ।

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব জামায়াত এমপির

১৪ লাখ টাকার বাঁশের পাইলিংও ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে হাসপাতালের গেটে জামায়াত এমপির তালা

দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

জমির দলিল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে