হোম > সারা দেশ > রংপুর

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল রংপুর

রংপুর অফিস

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রংপুর। শনিবার বিকেলে রংপুর নগরীর লালবাগ থেকে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বিক্ষোভ মিছিল নিয়ে খামার মোড়, চারতলার মোড়, বিকন মোড় শাপলা চত্বর, দাবানল মোড়, প্রেসক্লাব, পায়রা চত্বর, সিটি বাজার হয়ে টাউন হলে এসে সমাবেশ করেন।

এ সময় বক্তারা বলেন, ২৪-এ আন্দোলন ছাত্র-জনতা ওপরে পাখির মতো গুলি করেছে আওয়ামী। এই আওয়ামী লীগ পিলখানা হত্যা করেছে। শাপলা চত্বরে র‍্যাব, পুলিশ ও বিজিবি দিয়ে গণহত্যা চালিয়ে। ২৪-এর ছাত্র-জনতার আন্দোলনে প্রায় দুই হাজার মানুষকে হত্যা করেছে এই আওয়ামী লীগ। আমরা এই আন্দোলন থেকে জানিয়ে দিতে চাই, আওয়ামী লীগ সন্ত্রাসী দল, তাদের রাজনীতি করার কোন অধিকার নেই এই স্বাধীন বাংলাদেশে।

বক্তব্য আরও বলেন, আওয়ামী লীগের নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করতে হবে। রংপুর থেকেই জুলাই হয়েছে। আওয়ামী নিষিদ্ধ না করলে আবারও জুলাই ফিরবে রংপুর থেকে।

সমাবেশে বক্তব্য দেন মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মহানগরের সংগঠক আলমগীর নয়ন, জেলার সংগঠক শেখ রেজওয়ান, মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, জেলার আহ্বায়ক ইমরান হোসেন প্রমুখ।

সেই অদম্য রিফাতের পাশে দাঁড়ালেন ইউএনও

নীলফামারীতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

নন্দিনী হত্যার বিচার দ্রুত শেষ করা হবে: ত্রাণমন্ত্রী

রৌমারী সীমান্তে শিশুসহ চারজনকে পরিবারের কাছে হস্তান্তর

কুড়িগ্রামে বালুভর্তি ট্রাক উল্টে ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

লালমনিরহাটে শিশু হত্যা মামলায় বাবা-ছেলে কারাগারে

কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেনেট বাবুর বিরুদ্ধে তদন্ত শুরু

পঞ্চগড়ে সড়ক বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা

নিজেকে মুক্তিযুদ্ধে শহীদের সন্তান বলা সেই জামায়াত এমপির বাবা এখনো জীবিত

পুকুরে নেমে তর্কের জেরে বন্ধুকে চুবিয়ে হত্যা