হোম > সারা দেশ > রংপুর

খানসামায় অটোরিকশা-গরুবাহী টেম্পোর সংঘর্ষে নিহত ১, আহত ৩

উপজেলা প্রতিনিধি, খানসামা (দিনাজপুর)

ছবি: আমার দেশ

দিনাজপুরের খানসামা উপজেলায় অটোরিকশা ও গরুবাহী একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ১০টায় খানসামা–দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের টংগুয়া বড়বাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিপরীত দিক থেকে আসা অটোরিকশা ও গরুবাহী টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত হন। দুর্ঘটনায় আহত আরও তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

খবর পেয়ে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয় এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রমে সহায়তা করে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

এমএইচ

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ