হোম > সারা দেশ > রংপুর

গণভোটের পক্ষে ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রদল নেতা বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, (আদিতমারী) লালমনিরহাট

গণভোটের পক্ষে ​ফেসবুকে পোস্ট দেওয়ার এক ঘণ্টার মাথায় বহিষ্কার লালমনিরহাটের আদিতমারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান। সোমবার দুপুরে জেলা ছাত্রদলের এক জরুরি সিদ্ধান্তে তাকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়।

একই সঙ্গে দলের অন্য নেতাকর্মীকে তার সঙ্গে যোগাযোগ না রাখার কঠোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

​ঘটনার বিবরণে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে রাকিবুল হাসান তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে “টালবাহানা না করে গণভোটের রায় বাস্তবায়ন করেন” লেখা একটি স্ট্যাটাস দেন।

ওই পোস্টটি নজরে আসার প্রায় এক ঘণ্টার মধ্যেই জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আমরুল হাসান মোল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদিকুল ইসলাম পাভেল ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর খানের অনুমোদনে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

​রাকিবুল হাসান জুলাই আন্দোলনে জেলা শহর ও আদিতমারী এলাকায় সক্রিয় ভূমিকা পালন করেন। ২০২২ সালে তিনি আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছিলেন। ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি আন্দোলনে রাজপথে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সক্রিয় ছিলেন।

বহিষ্কার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রাকিবুল হাসান বলেন, জুলাই আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। দেশের মানুষের অধিকার রক্ষায় গণভোট বাস্তবায়নের কথা বলেছিলেন। একটি ফেসবুক পোস্টের কারণে এভাবে দল থেকে বহিষ্কার করা হবে কল্পনাও করেননি।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ