হোম > সারা দেশ > রংপুর

রংপুরে ঘন কুয়াশা, সড়ক দুর্ঘটনায় আহত ২৫

রংপুর অফিস

ঘন কুয়াশায় দৃষ্টিসীমা সীমিত হওয়ায় রংপুরে সড়ক দুর্ঘটনা বেড়েছে। রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুরের গড়ের মাথা মোড়ে কুয়াশার কারণে ৭টি যানবাহনের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন।

শনিবার সকালে এসব দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে দুটি যাত্রীবাহী বাস, একটি ট্রাক, একটি পিকআপ ও একটি কাভার্ডভ্যান ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় সূত্র ও হাইওয়ে পুলিশ জানায়, ঘন কুয়াশার কারণে যানবাহনের চালকদের দৃষ্টিসীমা শূন্যে নেমে আসে। এতে একের পর এক সংঘর্ষ ঘটে। সংঘর্ষে কয়েকটি বাসের সামনের গ্লাস ভেঙে যায় এবং বেশ কয়েকজন আহত হন। আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বড়দরগা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কের বিভিন্ন স্থানে ঘন কুয়াশার কারণে ছোট ছোট দুর্ঘটনা ঘটছে।

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়

নীলফামারীতে গৃহবধূ হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

জলঢাকায় বজ্রপাতে নিহত ১, আহত ১