হোম > সারা দেশ > রংপুর

রাজিবপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, রাজিবপুর (কুড়িগ্রাম)

তিন ঘণ্টার ব্যবধানে কুড়িগ্রামে রাজিবপুর উপজেলার রাজিবপুর সদর ও কোদালকাটি ইউনিয়নে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার (১৫ জুন) বেলা ২ ঘটিকার সময় রাজিবপুর সদর ইউনিয়নের শিবের ডাঙ্গী দক্ষিণ পাড়া গ্রামের সবুজ মিয়ার পুত্র আদনান (৩ )বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে যায়। স্থানীয়রা উদ্ধার করে রাজিবপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করে।

অপরদিকে বিকাল ৫ ঘটিকার সময় উপজেলার কোদালকাটি ইউনিয়নের কোদালকাটি গ্রামের সাইফুল ইসলামের কন্যা আফিয়া ( ২) বাড়ির পাশে পুকুরে পড়ে গেলে তাকে দ্রুত রাজিবপুর হাসপাতালে নিয়ে আসে। পরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পর তাকেও মৃত্যু ঘোষণা করে।

একই দিনে দুটি শিশুর মৃত্যুকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে রাজিবপুর থানায় দুটি পৃথক জিডি মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

আমার দেশ-এর প্রতিবেদন প্রকাশের পর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কমিটি

রৌমারী সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ৪০ ঘণ্টা ধরে ৯ বাংলাদেশি আটকা

বোচাগঞ্জে রাইস মিল মালিকের মৃত্যু, সাবেক স্ত্রীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

ঐতিহ্যবাহী সূর্যপুরী আমের জিআই স্বীকৃতি দাবিতে স্মারকলিপি

পুশইনে ব্যর্থ হয়ে সীমান্তে বিএসএফের ককটেল বিস্ফোরণ

রংপুরে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের আনন্দ শোভাযাত্রা

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

রংপুরে বিসিএস কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু

ভাসানী সেতুর সংযোগ সড়কে শত স্থানে ধস, জনদুর্ভোগ

ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসা